Header Ads


আলো আসবেই

আজ পহেলা বৈশাখ। শুভ বাংলা নববর্ষ ১৪২৭। এমন দিনে বাঙালি মেতে উঠে উল্লসিত আনন্দে। রঙিন হয়ে ওঠে চারদিক। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ যোগ দেয় বর্ষবরণের অনুষ্ঠানে। নগরীর সিআরবি শিরিষতলাও সাজে আনন্দের সেই রূপে। কিন্তু এ বছর চিরচেনা আর সেই দৃশ্য নেই এখানে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ছোবল পড়েছে আমাদের প্রিয় এ দেশেও। স্থগিত করতে হয়েছে দেশে বর্ষবরণের সকল আয়োজন। তাই অন্যান্য বছর যেখানে শিরিষতলা মেতে উঠত নাচ-গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণে আজ সেই শিরিষতলায় শুধুই শূন্যতা।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২০) রাতে তোলা ছবিতে দেখা যাচ্ছে খাঁ খাঁ করছে চারদিক। করোনাভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে আজ বাঙালির বর্ষবরণ শূন্যতায় ঢেকে গেলেও আশাবাদী এ জাতির আশা আগামী বছর আরো বেশি উৎসাহ-উদ্দীপনায় পালিত হবে বাংলা নববর্ষ। দূর হয়ে যাবে সকল অশুচি, সকল কালো। সকল আঁধার কেটে আলো একদিন আসবেই…

No comments

Powered by Blogger.