দেশসেরা ফুটবলার উন্নতির পাশে দাঁড়ালো র্যাব
স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: ২০১৭ সালে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হন সেরা খেলোয়াড় হয়েছিলেন। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পাওয়া নারী ফুটবলার উন্নতি খাতুনের ঘরে চুলায় আগুন জ্বলছে না। সংসারের একমাত্র আয়ের উৎস উন্নতির বাবা দাউদ শেখও করোনার কারণে ঘরেই আটকে আছেন। এমতাবস্থায় অনেকটা অসহায় হয়ে যায় দেশসেরা এই ফুটবলারের পরিবার।

যেকোন প্রয়োজনে উন্নতির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার।
এমন দুর্দিনে পরিবারের পাশে পেয়ে র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নতি খাতুন বলেন, ‘এমনিতেই আমাদের অভারের সংসার। তার উপর আবার করোনা ভাইরাস মোকাবিলায় বাবা দীর্ঘদিন ঘরে বসে আছেন। সংসারে অভাব-অনটন প্রকট আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে র্যাবআমার পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি ও আমার পরিবার র্যাব- ৬ এর প্রতি কৃতজ্ঞ।’
র্যাব-৬ এর এমন মানবিক উদ্যোগের প্রশংষা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা র্যাব-৬ কে ধন্যবাদ জানাই উন্নতির পাশে দাঁড়ানোর জন্য।’

No comments