Header Ads


নেইমারের ট্রান্সফারে নতুন খবর দিল কাতালুনিয়া রেডিও

আগামী মৌসুমে মেসির সঙ্গে জুটি বাধার জন্য ফের নেইমারকে দলে নিয়ে আসতে চায় বার্সালোনা। সেজন্য সব ধরণের প্রস্তুতিও ছিল তাদের। পিএসজি আর এবার না করতে পারবে না। কেননা ফিফা নির্ধারণ করে দিতে পারবে নেইমারের মূল্য যা কোন ভাবেই ১৬০ মিলিয়ন এর বেশি হবে না।

তাই অনেকটা নিশ্চিত ভাবেই বার্সা কর্তৃপক্ষ ভেবে নিয়েছিল নেইমার আসছে। কিন্তু এক করোনা ভাইরাস সব পরিকল্পনায় দিল জল ঢেলে।

করোনা ভাইরাসের কারণে প্রত্যেকটা ক্লাবই ক্ষতির মুখে পড়েছে। আর সেই ক্ষতি কাটিয়ে উঠার জন্যই যেখানে খেলোয়াড়দের বেতন কেটে নিচ্ছে ক্লাবটি সেখানে এত টাকা দিয়ে একজন খেলোয়াড় কেনা বেশ কঠিন কাজই।

তারমধ্যে আবার দল গঠনের জন্য আরও বেশ কিছু তারকা কিনতে হবে। তাই বার্সালোনা চাচ্ছিলো নেইমারকে সোয়াপ ডিলের মাধ্যমে আনা যায় কিনা।

তবে পিএসজি সোয়াপ ডিলে আগ্রহী নয় খুব একটা। আর এখানেই বিপত্তি বেধেছে। কাতালুনিয়া রেডিও জানিয়েছে, টাকার কারণেই নেইমারের থেকে মনোযোগ ফিরিয়ে নিচ্ছে বার্সালোনা। তারা টপ টার্গেট করছে ইন্টার মিলানের লাউটারো মার্তিনেজকে।

No comments

Powered by Blogger.