চট্টগ্রামের পাঁচ উপজেলায় ফুটবলারদের পাশে কিষোয়ান স্পোর্টিং ক্লাব
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া ফুটবল খেলোয়াড়দের পাশে দাড়িয়েছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম জেলার হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বাঁশখালী উপজেলার খেলোয়াড়দের মাঝে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। ইতিপূর্বে উক্ত ক্লাবটি প্রথম ধাপে চট্টগ্রাম মহানগরের খেলোয়াড়দের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলো।
ক্লাবটির সভাপতি ওয়াহিদুল ইসলাম বলেন, কোন খেলোয়াড় কোন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেন সেটা আমাদের নিকট মূখ্য ব্যাপার নয়, আমরা মূলত খেলোয়াড় শব্দটিকে গুরুত্ব দিয়ে সহায়তা কার্যক্রমটি চলমান রেখেছি। এই কার্যক্রমটি মানবিক দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চলমান রাখবো। কোন খেলোয়াড় যেন এই সংকটে মনোবল না হারান তার জন্যে সীমিত পরিসরে আমরা অতীতের মতোই কাজ করে যাবো। পাশাপাশি ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে আহবান জানাবো এই দুর্দিনে যারা সমর্থবান আছেন তারাও নিজস্ব পরিসরে চেষ্টা চালিয়ে খেলোয়াড়দের সহায়তা করুন এবং ক্রীড়া জগতকে বাঁচিয়ে রাখুন।


No comments