নিলার ফুটবলার হয়ে উঠার গল্প
নিলুফা ইয়াসমিন নিলা, ১৫ নভেম্বর ২০০৩ সালে থানা পাড়া,কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। নিলা ছোট বয়স থেকে ফুটবলের প্রতি আগ্রহের কারণে আহমেদ সায়েদ আল ফাত্তার(কোচ) হাত ধরে ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার নিলা জনপ্রিয় ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের ১৩ নং জার্সিতে লেফট ব্যাক হিসাবে খেলে যাচ্ছেন।
প্রথমবারের মত বসুন্ধরা কিংসের হয়ে মহিলা লীগে খেলে ক্লাব ক্যারিয়ার শুধু করেছেন।
জাতীয় দলে প্রথম অভিষেক হয় ২০১৬ সালে ইরানের পরিক্ষে মহিলা চ্যাম্পিয়নশীপে অ-১৪ দলে। ২০১৬-২০১৭ সালে সাফ চ্যাম্পিয়নশীপ ( সিনিয়ার) দলে ছিলেন কিন্তু কোন ম্যাচে খেলার সুযোগ হয়নি। ২০১৯ সালে সাফ চ্যাম্পিয়নশীপ (সিনিয়ার) দলে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম একাদশে খেলা সুযোগ পান।
নিলার ফুটবল জীবনের প্রথম কোচ আহমেদ সায়েদ আল ফাত্তা (ভিক্তর)।
নিলুফা ইয়াসমিন নিলার ফুটবলার হয়ে উঠার পেছনে যাদের অবদান আছেন তারা হলেন আহমেদ সায়েদ আল ফাত্তা (কোচ) এবং নিলার-নানী।
নিলার মতো প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বেড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।
আগামীর পথচলার জন্য অনেক অনেক শুভকামনা। তাদের হাত ধরেই বিশ্বমঞ্চে জায়গা করে নিবে বাংলাদেশ নারী ফুটবল এই কামনাই আমরা করি।
জাতীয় দলের সকল খেলোয়াড়কেই পরিচয় করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য। তাই আপনি আপনার বন্ধুকে কমেন্ট বক্সে মেনশন করুন যাতে তারাও দেশের ফুটবলারদের সাথে পরিচিত হতে পারে।
গত কয়েক বছরে বাংলাদেশ মহিলা ফুটবল দলগুলো তাদের ধারাবাহিক জয়ের মাধ্যমে জাতির জন্য গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তবে, রক্ষণশীল এই সমাজে দলগুলো গঠন করা মোটেও সহজ ছিল না।







No comments