Header Ads


মহেশখালীর কৃতি সন্তান চট্টগ্রাম আবহানী'র ফুটবলার মনির আলমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ চিকনীপাড়ার কৃতি সন্তান চট্টগ্রাম আবহানী ক্রিড়া চক্রের বিশিষ্ট ফুটবলার মনির আলমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন। 

জানা যায়, ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে, সম্প্রতি করোনা প্রতিরোধে নিজ এলাকার কর্মহীন অসহায় হত দরিদ্র ৬০-১০০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।লকডাউনের কারণে তিনি উপস্থিত হতে না পারায়, তাঁর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন- তাঁর এলাকার বন্ধু যথাক্রমে - সোহেল, মোস্তাফা, মারুফ, মামুন, আশেক, মিজান, মান্নান, ফরিদ, হুমায়ুন, ফরুক প্রমুখ।

তিনি বলেন, এভাবেই ক্রমান্বয়ে এলাকার প্রত্যেক কর্মহীন অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। 

ত্রাণ পেয়ে এলাকার সকলে তারঁ জন্য দোয়া করতে থাকেন।

No comments

Powered by Blogger.