Header Ads


সাতকানিয়াকে লকডাউন ঘোষণা,..

করোনা পরিস্থিতি ক্রমবর্ধমান হারে ভয়াবহতার দিকে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে ১৫ এপ্রিল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতকানিয়া উপজেলা ‘লকডাউন’ থাকবে।

স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও থানা প্রশাসনের সাথে পরামর্শক্রমে এই নির্দেশনা দেন।
লকডাউন চলাকালীন স্ব স্ব এলাকায় করোনা মহামারির বিস্তার রোধ ও প্রাদুর্ভাব থেকে জনগণকে মুক্ত রাখতে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের এবং স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন মাননীয় সাংসদ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বসাধারণকে লকডাউনের নীতিমালা পুরোপুরি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.