Header Ads


ডা. মঈন উদ্দীনকে নিয়ে কবি এম.এ.রহিম চৌধুরীর কবিতা "মর্মাহত"





#মর্মাহত...!!!
এম.এ.রহিম চৌধুরী

চিকিৎসকের অকাল মৃত্যু
করোনা ভয়াল থাবায়,
জনপ্রতিনিধিরা চুরিতে মগ্ন
আমজনতা কি পায়...?

চিকিৎসকের করুণ মৃত্যু
আমজনতা অসহায়,
নিরাপত্তার করুণ দৃশ্য
ভিনদেশীরা উপহার পায়...!

প্রাণ বাঁচাত গিয়ে, প্রাণ ঝরে গেল
সুরক্ষার ঘাটতি বলে,
ডাক্তার মরে,আর্মি মরে
কাঁদছে মানুষ করোনা ঢলে..!

লজ্জা লাগে লিখতে কিছু
লজ্জা কি ভাই তাদের নাই...?
মানব সেবক অনিরাপদ
হুজুগে বাঙ্গালি বাঁচতে চাই...?

মরণটা আজ হাতের মুঠোয়
ডাঃ মঈন উদ্দীন আজ কোথায়..?
ঝরে গেল আজ মানব সেবক/দেশপ্রেমিক
ভয়াল মহামারী করোনায়।
#রচনাকাল
#চট্টগ্রাম ১৬-০৪-২০২০ ইং

No comments

Powered by Blogger.