Header Ads


বাবা হারালেন ইমরুল কায়েস


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস আজ (১৯ এপ্রিল) রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিজেদের ফেইসবুক পেজে নিশ্চিত করেছে বিপিএলের তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাত ৯টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমরুলের বাবা। জানা যায়, আজ রাতেই তাকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে নিয়ে যাওয়া হবে। আর দাফন সম্পন্ন হবে আগামীকাল।
এর আগে গত ২৩ মার্চ বেলা ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সাথে ধাক্কায় আহত হন। দূর্ঘটনায় এক পা ভেঙে যায় ও কানে আঘাত পান।
আহতাবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। তবে সেদিনই হেলিকপ্টার যোগে বাবাকে ঢাকায় আনেন ইমরুল। তবে শেষ পর্যন্ত বাবাকে বাঁচাতে পারলেন না।

No comments

Powered by Blogger.