বাঁশখালী উপজেলা লকডাউন ঘোষণা
আজ সন্ধ্যা ৬ টা হতে বাঁশখালী উপজেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তান জানান, ‘বাঁশখালী উপজেলায় করোনার প্রাদুর্ভাব আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে এই উপজেলায় ১ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এই পরিস্থিতিতে সমগ্র বাঁশখালী উপজেলা লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকেই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলা লকডাউন করার প্রক্রিয়া শুরু করেছি।’
বিজ্ঞপ্তি উল্লেখ, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে, জরুরী ঔষধ, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, শিশুখাদ্য পরিবহণ, ব্যাংক কর্মকর্তার চলাচলসহ বিভিন্ন বিষয়কে লকডাউনের আওতামুক্ত রাখা হলেও সংবাদকর্মীদের চলাচলের বিষয়টি যুক্ত হয়নি।



No comments