Header Ads


মেসির নতুন চুক্তিতে খুশি নেইমার

লিওনেল মেসি বার্সেলোনায় নতুন চুক্তি করতে যাওয়ায় খুবই খুশি নেইমার। আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ড ছাড়া দলের খেলাটা ‘কঠিন’ হতো বলে মনে করেন তিনি।




আশা করা হচ্ছে, আগামী বুধবার লা লিগার অন্যতম সফল ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন ৩০ বছর বয়সী মেসি, যা শেষ হবে ২০২১ সালে।
আক্রমণভাগের সঙ্গীর চুক্তি বাড়ানো নিয়ে রীতিমত রোমাঞ্চিত নেইমার।
“আমাদের সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড়কে পেয়ে আমি খুবই খুশি। তাকে ছাড়া ফুটবল নিয়ে চিন্তা করা কঠিন।”
নতুন কোচ এরনেস্তো ভালভেরদের অধীনে ২০১৭-১৮ মৌসুমের প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। শুরুতেই ১২ ও ১৮ অগাস্ট স্প্যানিশ সুপার কাপের দুই লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি।
ভালভেরদে প্রসঙ্গে নেইমার বলেন, “আমরা দারুণ একজন কোচ পাব।… আশা করি, আমরা সুখী হবো।”

No comments

Powered by Blogger.