Header Ads


এ মাসেই এসএসসির রেজাল্টঃ ৬ জুন থেকে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু

চলতি মাসের শেষের দিকে এসএসসি পরিক্ষার ফলাফল দেয়া হবে। ফলাফল প্রকাশের পর ৬ জুন থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড গুলো।

আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জিয়াউল হক বলেন লকডাউনের কারনে প্রধান পরিক্ষকরা ওএমআর শীট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না।এখম ডাক যোগে ওএমআর শীট পাঠিয়ে দিচ্ছেন তারা। ইতোমধ্যে ৯০ ভাই চলে এসেছে বাকী গুলোও স্বল্প সময়ের মধ্যে চলে আসবে।

তিনি বলেন চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুততার সাথেই ভর্তি কার্যক্রম শুরু হবে। আরো বলেন এ বছর অন্যান্য বছরের মতো ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকবে না। শুধু অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে না ফলাফল জানার জন্য। ঘরে বসেই ইন্টারনেটে ফলাফল জানতে পারবে।

সূত্র আরও জানায়, আগামী ৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।




No comments

Powered by Blogger.