Header Ads


স্থগিত প্রিমিয়ার ফুটবলের পরিবর্তে দুই টুনার্মেন্ট?



নভেল করোনা ভাইরাসের কারণে দেশের প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত হয়ে আছে। কবে শুরু হবে লিগ? সেই প্রশ্নে দুই সপ্তাহ কেটে গেছে। সর্বশেষ বলা হয়েছে আগামী রবিবার বাফুফের সভায় লিগ নিয়ে সিদ্ধান্ত হবে। সভার আগেই গুঞ্জন লিগ বাতিলই হতে যাচ্ছে। ক্লাবগুলো লিগ বাতিলের দাবিটা যেভাবে লিগ কমিটির সভায় তুলেছিল সেটাই লিগ কমিটি বাফুফের নির্বাহী কমিটির টেবিলে ঠেলে দিয়েছে। গুঞ্জন আছে লিগ বাতিল হতে শুধু সময়ের বাকি। লিগ বাতিল করে দিয়ে দুটি টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বাফুফে। একটি হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল দ্বিতীয়টি হচ্ছে বঙ্গবন্ধুর নামে ক্লাব ফুটবল। লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালামের কণ্ঠেই এমন কথা শোনা গেল। প্রিমিয়ার লিগ যদি বাতিল করা হয় তাহলে ক্লাবগুলোকে নিয়ে দুটি টুর্নামেন্ট করার চিন্তা বাফুফের। সালাম মুর্শেদী বলনে, ‘একটি টুর্নামেন্ট হবে স্বাধীনতা কাপ ফুটবল আর আরেকটি হতে পারে বঙ্গবন্ধু ক্লাব কাপ ফুটবল। এই দুটি টুর্নামেন্ট হলে খেলোয়াড়দের জন্য ভালো হবে। বিশেষ করে লকডাউনের কারণে খেলোয়াড়রা ঘরে বসে থেকে ফিটনেস হারিয়ে ফেলছেন। প্রতিযোগিতামূলক ফুটবলে দাপট দেখাতে হলে মাঠের অনুশীলনটার কোনো বিকল্প নেই। তাই প্রিমিয়ার লিগ না হলে দুটি টুর্নামেন্ট খেলোয়াড়দের জন্য খারাপ হবে না।’ ক্লাব ফুটবল না হলে জাতীয় দলের ফুটবলারদেরও পারফরম্যান্স দ্রুত নেমে যায়। সামনে ফিফার খেলা রয়েছে। সেটা কোনো না কোনো সময় হবেই। বাফুফের এই কর্মকর্তার ভাবনা এমন হলেও আগামী রবিবারের সভায় সিদ্ধান্ত হবে জানিয়েছেন তিনি।

প্রিমিয়ার লিগ বাতিলের পক্ষে এরই মধ্যে আরো এক দফা নিজেদের মধ্যে বসেছিলেন ক্লাব কর্মকর্তারা। বিশেষ করে লিগ নিয়ে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন ভার্চুয়াল সভা করেছে। সেখানে মতামত উঠে এসেছে লিগ হচ্ছে না। তারা লিগ না হওয়ার পক্ষে। বিদেশি খেলোয়াড় ছাড়াই লিগের বাকি খেলা আয়োজনের মতামত দিলেও আবাহনী এতদিন বিদেশি কোচ এবং খেলোয়াড়দের রেখেও শেষ দিকে এসে বিদায় করে দিয়েছে। অন্যান্য ক্লাবও মনে করত আবাহনী তাদের বিদেশি কোচ এবং খেলোয়াড়দের রেখে দিচ্ছে মানে খেলা হলে বিদেশিদের নিয়েও লিগ হতে পারে। এমন একটা ইঙ্গিত দিয়ে নানা ক্লাব মন্তব্য করেছিলেন। তাদের বিদেশি খেলোয়াড়রা চলে যাওয়ায় অন্য ক্লাবগুলো মনে করছে এখন লিগ নিয়ে বাফুফের যে সিদ্ধান্তই আসুক না কেন, দেশি খেলোয়াড়দের নিয়েই হবে পরিকল্পনা। প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন লিগ নিয়ে সিদ্ধান্ত হলেই তারাও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। যদি স্থগিত হওয়া লিগ বাতিল হয় তাহলে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কি না। আগামী এএফসি কাপ ফুটবলে লিগের কোন দলটি খেলতে প্রতিনিধিত্ব করবে সেটির একটা বিষয় রয়ে গেছে।

No comments

Powered by Blogger.