জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সাবেক ফুটবলার হেলাল
আবাহনীর জার্সিতে ৮০ দশকে ফুটবল মাঠ দাঁপিয়ে বেড়িয়েছেন গোলাম রব্বানী হেলাল। খেলেছেন জাতীয় দলে এই মিড ফিল্ডার। ১৯৮২ সালে সে সময়ের ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্তার রোষানলে পড়ে খেটেছিলেন জেল।
ফুটবল ক্যারিয়ার ছেড়ে দিয়েও পারেননি ফুটবলকে ছাড়তে। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী পৃষ্টপোষকতা করেছেন। বাংলাদেশ ফুটবল টিমস ম্যানেজমেন্ট কমিটির সদস্য হয়ে ফুটবল কোচদের বেতনের একটা অংশ বহন করেছেন।
আবাহনী লিমিটেডের পরিচালকও তিনি। ফুটবল নিবেদিপ্রান ৬৩ বছর বয়সী হেলাল এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে আছেন লাইফ সাপোর্টে। বৃহস্পতিবার মস্তিস্কে রক্তক্ষরন হয়ে বেলা সাড়ে ১১ টায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই জীবনমৃত্যুর সন্ধিক্ষনে ৮০ দশকে মাঠ কাঁপানো এই মিড ফিল্ডার। কিছুদিন ধরেই তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। কিডনি সমস্যায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন। সুস্থ করে তুলতে ডায়ালাইসিস হয়েছে তার। সে অবস্থার অবনতি হয়েছে বৃহস্পতিবার। হাসপাতালে ভর্তি হওয়ার পর বমি করেছেন তিনি। মস্তিস্কে রক্তক্ষরনে পরিস্থিতির অবনতি হয়েছে। এখন তার অবস্থা সংকটাপন্ন বলে নিকটাত্মীয় সূত্রে জানা গেছে।
৫ বছর আগের ছবি। মারুফুলকে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ হিসেবে চুক্তিবদ্ধ করার পর গোলাম রব্বানী হেলাল (মাঝে)। ছবি-ইন্টারনেট


No comments